টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস পালন

আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ সেপ্টম্বর) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টাঙ্গাইল জেলা প্রশাসন এবং জেলা মহিলা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ মিঞা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানা। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীগন উপস্থিত ছিলেন।

Share Button