স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে সাহিত্য পত্রিকা “মাসিক অরুণিমা”র প্রকাশনা অনুষ্টান হয়েছে। অরুণিমা সাহিত্য পরিবারের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে এ অনুষ্ঠান হয়। অরুণিমা পত্রিকার সম্পাদক হাসান পলাশের সঞ্চালণায় মাসিক অরুণিমা’র সেপ্টেমবর সংখ্যার মোড়ক উম্মোচন করেন উপস্থিত অতিথিবৃন্দ।
এ সময় আলোচসভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক, লেখক সুশান্ত কুমার বর্মন, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, হারুন মিলন, কুড়িগ্রাম সরকারি কলেজের গ্রন্থাগারিক সাইদুর রহমান, কবি হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, সমন্বয় পরিবারের পরিচালক হাফিজুর রহমান হাফিজ, সাহিত্য কাগজ দ্বি-মাসিক উচ্ছ্বাস এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, সাংবাদিক শফিকুল ইসলাম শফি, কবি জিনিয়া জান্নাত, জয়নাল জ্যাকসন প্রমুখ।
