ঠাকুরগাঁও প্রতিনিধি:
সাদিয়া সামাদ লিসা (১৪) হত্যার বিচারের দাবিতে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির লক্ষ্যে রুহিয়া চৌরাস্তায় মঙ্গলবার দুপুরে এক বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে রুহিয়ার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় উক্ত কর্মসূচীতে বক্তব্য দেন, ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, ছাত্র নেতা আব্দুল্লাহ মামুন, রবিউল ইসলাম ডন, আপেল, শেখ
সিয়াম প্রমূখ। উল্লেখ্য, সাদিয়া সামাদ লিসা পঞ্চগড়ের আটোয়ারী
উপজেলার অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুস সামাদের ৩য় কন্যা এবং আটোয়ারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় লিসা বাড়ি থেকে নিখোজ হওয়ার পর দিন ২০ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের পুকুর হতে ভাসমান অবস্থায় লিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি লিসাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লিসার বাবা আব্দুস সামাদ বাদী হয়ে আটোয়ারী থানায় ৩জন কে আসামী করে ও অজ্ঞাত নামা ২/৩ জনকে
আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলার ২ ও ৩ নং আসামী যথাক্রমে আতিক মোহাম্মদ আকাশ (১৫) ও মেহেদী হাসান মুন্না (১৪) কে পুলিশ আটক করলেও ১ নং আসামী আটোয়ারী উপজেলার ছোট দাপ গ্রামের আকতার হোসেন মিয়ার পুত্র আইমান নাকিব (১৪) পলাতক রয়েছে।
