ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্সে (সিএমইএস)এর আয়োজনে প্রজেক্টের কার্যক্রম সাফল্য, চ্যালেঞ্জ অবহিত করণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার দুপুরে মিয়াপাড়া সিএমইএস কার্যালয়ে সিডব্লিউসির সভাপতি আব্দুস ছালান মিয়ার সভাপতিত্বে ও সিএমইএসের টেকনিক্যাল ট্রেইনার (কমপিউটার) হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, সহকারী শিক্ষক আতিকুর রহমান, বকুল চন্দ্র রায়, পল্লী চিকিৎসক মিজানুর রহমান ও সিএমইএসর টেকনিক্যাল ট্রেইনার ফ্যাশন র্গামেন্স নাছিমা পারভীন প্রমুখ।
সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা,চাকুরি বা স্ব কর্মসংস্থানের অর্থনৈতিক ক্ষমতায়ন,তরুনী ও কিশোরীদের উদ্দ্যেক্তা উন্নয়ন, সক্ষমতা উন্নয়ন, নারী ক্ষমতা উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ,সামাজিক কার্যকলাপ, সচেতনমূলক কর্মসূচি ও অনলাইনে ব্যবসা স্থাপন বিষয়াদি আলোকপাত করেন।
