নরসিংদী পলাশে আওয়ামী লীগের নেতার বাগান বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

স্বপন দাস বিজয়ঃ

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হোসেনের বাগান বাড়ি থেকে বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে ডাঙ্গা ইউনিয়নের ডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত ওই বাগান বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের বাগান বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ২৫ টি রামদা, ৫টি চাপাতি ও কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Button