টাঙ্গাইলের ভূয়াপুরে নৌকাডুবিতে এক জনের মৃত্যু

আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার ভুঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত জলিল মন্ডল (৬০) ভুঞাপুরে উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। রোববার(২২ সেপ্টম্বর) দুপুরে যমুনা নদীর কালিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল থেকে ধান, গম, পাটসহ পণ্যবাহী একটি নৌকা ৪০ জন যাত্রী নিয়ে গোবিন্দাসী হাটে যাওয়ার সময় প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় পাটের নিচে পড়ে জলিল মন্ডলের মৃত্যু হয়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে চলে আসে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ডুবে যাওয়া নৌকার এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। নৌকাতে থাকা কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার মালামাল যমুনার পানিতে ভেসে গেছে।

Share Button