স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে ফ্রি স্বাস্থ্য সেবা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসিআই মর্টস এর সৌজন্যে সোনালিকা ডে-২০১৯ এর বার্ষিক ফ্রি সার্ভিস ও মতবিনিময়সভা সেসনে ফ্রি স্বাস্থ্য সেবা, ট্রাক্টর সার্ভিস, ট্রাক্টর ও পার্টসের ও বিশেষ ডিস্কাউন ছিলো। ২২ সেপ্টেম্বর রোববার নাগেশ্বরী পৌর এলাকার হ্যালিপ্যাড মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মশালায় ছিলো ট্রাক্টরের এক দিনে ফ্রি সার্ভিসিং নতুন ট্রাক্টর ও ফোটন বিক্রয়, মালিক ও ড্রাইভারের ফ্রি স্বাস্থ্যসেবা। এ সময় উপস্থিত ছিলেন এসিস্টেন্ট সেলস ম্যানেজার মো. আতিয়ার রহমান, ডিলার নিউ সেভেন ইলিভেন প্রো. মো. মশিয়ার রহমান, টেরিটরি ম্যানেজার মো. হামিদুর রহমান, টেরিটরি ম্যানেজার সার্ভিস নরেন্দ্র নাথ রায়, রিকোভারি এরিয়া হেড শামীম হোসেন, পার্টস ডিলার জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে সারাদিনের ট্রাক্টর সার্ভিস, স্বাস্থ্য সেবা, ড্রাইভারদের গেম শো ও পুরস্কার বিতরন করা হয়।
নাগেশ্বরীতে দুর্নীতি প্রতিরোধে প্রতিযোগিতা ও আলোচনাসভা
লতিফুর রহমান লিংকন:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্নীতি প্রতিরোধে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার পশ্চিম রামখানা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জোমান, রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপহজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক আলহাজ্ব শামসুজ্জামান মানিক, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার দেলোয়ার হোসেন প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
