আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মধুপুর চাড়ালজানী এলাকায় ময়মনসিংহ মহা সড়কে ট্রাক চাপায় হালিম নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালক হালিম মধুপুর পৌরএলাকার আকাশী আটাপাড়া গ্রামের আ: ছামাদের ছেলে। জানা যায় হালিম মধুপুর থেকে ভ্যানে কলা ভরে ছলছত্র বাজারে যায়। কলা বিক্রিকরে মধুপুর ফেরার পথে চাড়ালজানী এলাকায় আসলে বিপরীত গামী পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্হলেই সে মারা যায়। প্রত্যক্ষদর্শী আমীর আলী জানায় ট্রাকটি বেপোরোয়া গতিতে যাচ্ছিল আর হালিম ঘটনাস্হলে আসলে ট্রাকের চাপায় পরে দার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঘটনার পর চালক পালিয়ে যায়। পুলিশ গাড়ীটি আটক ককরে মধুপুর থানায় নিয়ে আসে।
