টাঙ্গাইলের মধুপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আ. হামিদ টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ১৯ সেপ্টেম্ববর বৃহস্পতিবার দুপুর ৩ টায় মধুপুর উপজেলা পরিষদ চত্তরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ০৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গত ০৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষকদের ১০ম ও ১২তম গ্রেড নাকচ করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মানববন্ধন।
তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে ১। সরকারি শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনস্কেল প্রদান, দ্বিতীয় শ্রেণির গেজেটেড মর্যাদা প্রদানে প্রধান শিক্ষকদের বাই নেমে গেজেট বিজ্ঞপ্তির প্রকাশসহ সেল্ফ ড্রয়িং ক্ষমতা প্রদান করতে হবে। ২। পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের কারসপন্ডিং স্কেল প্রদান, ৩। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে পরিচালক পদ পর্যন্ত পদোন্নতি, ৪। চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির গেজেট প্রকাশ, ৫। ০৯/০৩/১৪ থেকে ১৪/১২/১৫ পর্যন্ত প্রধান শিক্ষকদের প্রাপ্ত টাইমস্কেল প্রদান, ৬। প্রাথমিক শিক্ষকদের চাকুরী নন ভেকেশনাল হিসেবে গন্য করতে হবে, ৭। বিদ্যালয়ের সময়সূচি সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত করতে হবে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধুপুর উপজেলার সহ সভাপতি হুমায়ুন কবীরে এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো: মফিজ উদ্দিন, মো: আবুবক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো: ফরহাদ হোসেন প্রধান শিক্ষক পোদ্দারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও বক্তব্য রাখেন আজিজুর রহমান প্রধান শিক্ষক, আউশনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মো: আব্দুর রওফ, আবু সাইম সহ অন্যান্য শিক্ষক গন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্র ঘোষিত কর্মসূচি মোতাবেক আজ বিকাল ৩ ঘটিকায় মধুপুর উপজেলায় মানববন্ধনে বক্তারা বলেন আগামী ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলায় উপরোক্ত দাবিতে মানববন্ধন ও ২৩ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সারা বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের নিয়ে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করবেন। আরো ঘোষণা করেন ৩০ ডিসেম্বর এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। এসময় উপজেলার সকল শিক্ষক শিক্ষিকা উপস্হিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারকলিপী প্রদান করেন।

Share Button