নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এস.আই নাজিম উদ্দিন সফল তদন্তকারী অফিসার নির্বাচিত হয়েছে।
২৬/০৮/১৯ তারিখ ৮০ নং খুন মামলার রহস্য উদঘাটন সফলতার জন্য আজ ঢাকা রেঞ্জের ডিআইজি এস আই নাজিম উদ্দিন কে সফল তদন্তকারী নির্বাচিত করে সম্মাননা প্রদান করে। এছারা ও এস নাজিম উদ্দিন রূপগঞ্জ কে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে বেশ ভুমিকা পালন করেছে। বিভিন্ন সময়ে দেখা যায় রূপগঞ্জের সাধারন মানুষ এস আই নাজিম উদ্দিনের সাহসীকতার জন্য ফেসবুকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে থাকে।
