নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজর আলি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে মুড়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপতারকৃত ফজর আলি গঙ্গানগর এলাকার সমর আলির ছেলে।
রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই নাজিম জানান মাদক ব্যবসায়ী ফজর আলি দীর্ঘদিন ধরে গঙ্গানগর দরি কান্দি সহ রূপগঞ্জ থানার বিভিন্নস্থানে বিয়ার পাইকারী ও খুচরা বিক্রি করে আসছে। শনিবার ১৪/০৯/১৯ তারিখে অভিযান চালিয়ে ১৪৪ পিছ ক্যান বিয়ার সহ তাকে গ্রেফতার করা হয়।
