নারায়ণগঞ্জ জেলা সমিতির নয়া কমিটি ঘোষণা করা হয়েছে

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

৭ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউন্জে নারায়ণগঞ্জ জেলা সমিতির নয়া কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)-কে সভাপতি,এম আবু হানিফ হৃদয়কে সাধারণ সম্পাদক ও লেখক কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমকে সাংগঠনিক সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জের সকল সংসদসদস্যগণ উপদেষ্টা করা হয়। ১নং কাযকরী সদস্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, লায়ন মোজাম্মেল হক ভূইয়া। সহ-সভাপতি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ ও সাবেক সচিব এস.এম আকরাম, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, আলহাজ্ব বজলুর রহমান সিআইপি, এডভোকেট কাজী সাজাওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মোঃ মনির হোসেন সিআইপি, এস.এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা চাটার্ড কমার্স কলেজের চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়, যুগ্ম সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে লেখক কলামিস্ট মীর আব্দুল আলীম, নুর খান, হাজী আক্তার হোসেন, অর্থ সম্পাদক বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ রশিদ, শিক্ষা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন ড. আব্দুল আজিজ, স্বাস্থ্য সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অধ্যাপক ডা. আসলাম হোসেন, আইন সম্পাদক নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. ওয়াজেদুর রহমান,আপ্যায়ন সম্পাদক মোঃ কামাল হোসেন পলাশ ও এড. শামসুন্নাহার বাঁধন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ ও প্রথম আলোর সাংবাদিক মোঃ মনিরুজ্জমান মনিরসহ ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। দলমত যার যার নারায়ণগঞ্জ জেলা সমিতি সবার শ্লোগানে সকলে ঐক্যের বন্ধনে একাত্বতা ও আগামী দিনে হিংসা ভেদাভেদ ভুলে এক সাথে থাকার মত প্রকাশ করেন ।

Share Button