রূপগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বিএনপির মাসুম

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জ সদর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার রোজ মঙ্গলবার ১০/০৯/১৯ তারিখ রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে বিএনপি সমতীত প্রার্থী হাজী আবু মোঃ মাসুদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করার পর হাজী আবু মোঃ মাসুম বলেন বিগত সময় নির্বাচিত প্রতিনিধিরা জনগণ কে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদটি পূর্বাচল শহরের পাশে অবস্থিত হওয়া এখানে বিভিন্ন হাউজিং কম্পানির চোখ পরেছে আর এই সব হাউজিং কম্পানি গুলো সাধারণ মানুষকে তাদের ন্যায্য মূল্য না দিয়ে তাদের জমি জোরপূবক দখলে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাই আমি আমার নির্বাচনি অঙ্গিকার হিসাবে বলতে চাই রূপগঞ্জ ইউনিয়ন কে একটি আধুনিক,সচ্ছ,নিরাপদ,এবং সুশিক্ষিত ইউনিয়ন হিসাবে গড়ে তুলব।এবং আমার প্রথম কাজ হলো ভূমিদস্যু এবং বালুদস্যু,বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং এলাকার জনসাধারণদের হাতে হাত রেখে আমি প্রতিরোধ গড়ে তুলবো এবং যে কোন মূল্যে যে কোন অবস্থায় আমার যাই হোকনা কেন আমার শেষ_রক্ত_বিন্দু_দিয়ে লড়ায়_করে_যাবো। তাই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি আপনাদের পাশে থাকার জন্য।

Share Button