দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর স্পোর্টস ভিলেজে দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটে বালিকা কাবাডি প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই বলেন,বাংলাদেশের গ্রাম বাংলার খেলা কাবাডী খেলা। এই কাবাডী খেলা ঐতিয্যবাহি খেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ প্রতিটি খেলার ইভেন্টে আছে বলে দেশে আজ নানান খেলোয়ার তৈরী হচ্ছে। একজন খেলোয়ার তৈরী হওয়া মানে দেশের সুনাম বেড়ে যাওয়া। তোমরা যারা এই ক্যাম্প করবা অবশ্যই মনোযোগী হবা। তাহলে তোমরা আগামীতে বড় খেলোয়ার হবার সুযোগ ধরে রাখতে পারবা। অনুষ্ঠানের সভাপতি ও দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসকের সহধর্মীনী মিসেস ফারহানা সুলতানা বক্তব্য শেষে বেলুন ফ্যাষ্টুন উড়িয়ে বালিকা কাবাডি প্রশিক্ষন ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা জিনাত আরা চৌধুরী মিলি,অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মনোয়ারা বেগম,শুরুতেই প্রবিত্র কোরআন থেকে সুরা তেলোয়াত করেন লাকী আক্তার। উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন
