দাসিয়ারছড়ায় গণ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন গণ সাংস্কৃতিক মৈত্রী এর উদ্যোগে ১৪৫ টি বন্যার্ত পরিবারে মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। শুক্রবার ৩০ আগস্ট সকাল ১১ টায় রাশেদ খান মেনন মহাবিদ্যালয় মাঠে প্রতি পরিবারকে ৫কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধা কেজি করে ডাল ও তেল বিতরন করা হয়।

ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন, গণ সাংস্কৃতিক মৈত্রীর কার্য নির্বাহী সদস্য কাজী আব্দুল মোতালেব জুয়েল, রংপুর জেলা আহবায়ক আসাদুল আসাদ, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হোসেন, রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের জমিদাতা সদস্য সাইফুর রহমান, সহ সভাপতি একরামুল হক, কলেজ কমিটির সদস্য জাইদুল হক ও সোহরাব হোসেন প্রমুখ।

Share Button