রমেকে ডেঙ্গু অাক্রান্ত শিশুর মৃত্যু

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাইশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাইশা দিনাজপুরের বোচাগঞ্জ এলাকার বাসিন্দা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আহমদ জানান, ২৬ আগস্ট ডেঙ্গু রোগী মাইশাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে আনার পরই আইসিইউতে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে শিশু মাইশা মারা যায়।

Share Button