পুনম শাহরীয়ার ঋতুঃ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় বক্তারপুর এলাকায় মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযান করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন, কালিয়াকৈর পৌরসভার বক্তারপুর ৪নং ওয়ার্ডে ফটিক মিয়ার পুত্র শরিফ(৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বক্তারপুর এলাকায় তোতা মিয়া মুদি দোকানের পাশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান চালিয়ে শরিফকে হাতেনাতে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ওই মাদক ব্যবসায়ী পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ মুলক কাজ জড়িত ছিলেন।
কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক(এসআই) রাখাল চন্দ্র দেকনাথ বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে গ্রেফতার কৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে
