রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সপ্তম শ্রেণির এক মাদরাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ রবিবার রাতে ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, ছিনাই ইউপির চর চতূভুর্জ এলাকার মো.আব্দুর রাজ্জাকের পুত্র মো. সিরাজুল ইসলাম রাজু (১৭) মাদরাসা পড়–য়া কন্যা (১৪) কে প্রায়ই উত্যক্ত করে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ কু-প্রস্তাবে ওই মাদরাসা ছাত্রী রাজি না হওয়ায় সে উৎ পেটে থাকে। ওই ছাত্রী রবিবার সন্ধ্যায় পাশ্ববতর্ী
তার নানার বাসা থেকে তরকারি নেয়ার জন্য যাওয়ার পথিমধ্যে সিরাজুল ইসলাম (রাজু) তাকে জাপটে মুখ চেপে ধরে পার্শ্ববতর্ী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরই এক পযার্য়ে ধর্ষিতার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে
বিষয়টি শুনে ধর্ষিতার পরিবার রাজারহাট থানা পুলিশকে ঘটনাটি জানালে রবিবার রাতেই ওসি কৃষ্ণ কুমার সরকার ধর্ষিতার বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে সোমবার নারী ও শিশু নিযার্তন দমন আইনে
রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, তাং-২৬-০৮-১৯ইং। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন,ধর্ষক সিরাজুল ইসলাম রাজুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার
দুপুরে কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
