ময়মনসিংহ শহরে পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসলো ফেইসবুকের বন্ধন গ্রুপের সদস্যরা

প্রতিনিধি নারায়ণগঞ্জঃ

আপনার-আমার সচেতনতাই পারে নিকটস্থ এলাকাটি ময়লা-আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজেদের আশপাশসমূহ পরিস্কার করে রাখি তাহলে একদিকে যেমন জায়গাটি উজ্জ্বলতা ও প্রাণ ফিরে পাবে তেমনি নানান অসুখ বিসুখ থেকেও আমাদের পরিবার/সমাজকে মুক্ত রাখতে পারব। পরিস্কার পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বাড়িয়ে দেয়। ময়লা আবর্জনাযুক্ত পরিবেশ জীবানবাহী নানা মশার অভয়ারণ্যও বটে। প্রতিবছর শত শত মানুষ ম্যালেরিয়া ডেঙ্গু , চর্মরোগ, পরিপাকতন্ত্রের রোগ সহ ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হয় শুধুমাত্র নোংরা পরিবেশে বসবাস করার জন্য। অনেকেই এসব রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ময়মনসিংহ শহরে ৯ এবং ১২ নং ওয়ার্ডে গতকাল বিকাল ৩ টা থেকে অনলাইন ফেইসবুক গ্রুপ “বন্ধন”ও বিডিক্লিন ময়মনসিংহ এই পরিচ্ছন্ন অভিযান শুরু করেন।এই অভিযানে বন্ধনের সাথে ছিলেন পৌরসভার মেয়র জনাব ইকরামুল হক টিটু ও কাউন্সিলর শীতল সরকার।
উক্ত অভিযানের নেতৃত্বে বন্ধনের সম্মানিত এডমিনঃ রবিউল ইসলাম রবি,এডমিনঃ নাসির হোসাইন,এডমিনঃ আদনান ইসলাম ছিলেন।সম্মানিত সদস্য নাজিমুদ্দিন লিটনসহ আরো অনেকেই ছিলেন এই পরিচ্ছন্ন অভিযানে।
তাদের স্লোগান ছিলোঃ বিশ্বাসী বন্ধনে আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয়ে

Share Button