রংপুরে ইয়াবাসহ অাটক ১

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের হারাগাছ পৌর এলাকায় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ। মঙ্গলবার রাতে রংপুর সিটির হারাগাছ থানার সিগারেট কোম্পানি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. রিয়ন রংপুরের কামালকাছনা নতুনপাড়ার আশরাফ মিয়ার ছেলে।

হারাগাছ থানার ওসি (অপারেশন) মো. রবিউল ইসলাম জানান, ওই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য শহরে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে তাঁর নেতৃত্বে এসআই মজনু মিয়া, এসআই আতাউর, শরিফুজ্জামান, আসিফ ও সঙ্গীয় ফোর্স সিগারেট কোম্পানি মোড়ে তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিল।

আরপিএমপি হারাগাছ থানার ওসি এ.কে.এম নাজমুল কাদের বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে রংপুর আদালতে পাঠানো প্রস্তুত চলছে।

Share Button