তুলার গুদামে অগ্নিকাণ্ড

পুনম শাহরীয়ার ঋতুঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে মিলগেট এলাকার একটি তুলার গুদামে এই আগুন লাগে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার কবির হোসেনের তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে তুলা ও অন্যান্য মালপত্র পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। তুলা তৈরির মেশিনের ঘর্ষণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share Button