রঙধনু ছড়াপত্রের ১৮ তম বর্ষপূর্তিতে রংপুরে জমজমাট ছড়া উৎসব

নয়া খবর রিপোর্টঃ

ছড়ায় ছড়ায় শুদ্ধতার আহবান এই স্লোগানকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘রঙধনু ছড়া উৎসব। গতকাল রবিবার রংপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই ছড়া উৎসব অনুষ্ঠিত হয়। সকালে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার ও উত্তরমেঘ পত্রিকার সম্পাদক একেএম শহীদুর রহমান। ছড়ার কাগজ ‘রঙধনু’র ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে এই উৎসব হয়। সাত পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন লেখক সংসদ রংপুরের সভাপতি মতিউর রহমান বসনীয়া, অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক দিলরুবা শাহাদৎ, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, লেখক রানা মাসুদ, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি স্বাত্তি¡ক শাহ আল মারুফ। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রঙধনু’ ছড়াপত্রের সম্পাদক জাকির আহমদ। রঙধনুর নির্বাহী সম্পাদক মজনুর রহমানের সভাপতিত্তে¡ এ পর্বে আরও বক্তব্য দেন কবি রেজিনা সাফরিন, লিটল ম্যাগ ফোরাম রংপুরের আহŸায়ক আসহাদুজ্জামান মিলন প্রমুখ। দুপুরে অনুষ্ঠিত হয় ছড়াপাঠ ও ছড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। এ পর্বে ছড়াকার এসএম খলিল বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন-অর-রশীদ। এ পর্বে অতিথির বক্তব্য দেন বাংলা একাডেমির বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্ল্যাহ আল ফারুক, সমাজসেবক ও মানবাধিকারকর্মী অধ্যক্ষ কেএইচ ফখরুল আনাম বেঞ্জু। এ পর্বে আরও বক্তব্য দেন বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলা কমিটির সভাপতি মোশাররফ হোসেন রাজু, ছোটকাগজ সাহিত্যমঞ্চ-এর সম্পাদক সোহানুর রহমান শাহীন প্রমুখ। বিকেলে অনুষ্ঠিত হয় গুণী ছড়াকার ও তরুণ ছড়াকার সম্মাননা। এ পর্বে সম্পাদক জাকির আহমদের সভাপতিত্বে অতিথির বক্তব্য দেন রঙ্গপুর সাহিত্য পরিষৎ-এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লেখক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, শিক্ষাবিদ ও গবেষক ড. এ.আই. এম মুসা। শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও ছড়াকার হাই হাফিজ, সাহিত্যের কাগজ সূত্রপাত সম্পাদক শামসুজ্জামান সোহাগ, শ্রাবণ বাঙালী, সেলিনা সাত্তার শেলী, এসএম কামরুজ্জামান বাদশা, সোমের কৌমুদী, আহমেদ অরণ্য প্রমুখ। অনুষ্ঠানে গুণী ছড়াকার হিসেবে সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট ছড়াকার ড. তপন বাগচী, জগলুল হায়দার, মাহবুব রহমান ও এসএম খলিল বাবু। তরুণ ছড়াকার হিসেবে সম্মাননা গ্রহণ করেন শরিফুল আলম অপু, বজলুর রশীদ, হাফিজুর রহমান হৃদয় ও নবীর হোসাইন। ছড়া সাহিত্যের পৃষ্ঠপোষক ও সহযোগী হিসেবে বিশেষ সম্মাননা গ্রহণ করেন কাজী মো. জুননুন, রেজাউল করিম মুকুল ও মুবাশ্বির দুহা। অনুষ্ঠানে ছড়া পাঠ করে শোনান কল্যান চন্দ্র শীল, গোলাপ হোসেন রতন, সুমন চন্দ্র রায়, সোহাগী খাতুন, শরীফ আহমদ, জিয়াউল আলম ফারুকী, এমএস মুরসালিন আয়াস, ফৌজিয়া শানু, আতাউর মালেক, ইরশাদ জামিল, নূর হোসেন, ইসমত আরা, রেজিনা সাফরিন, হায়াত মাহমুদ মানিক, এএসএম হাবিবুর রহমান, নাজমুন নাহার, মোজাহেদুর ইসলাম ইমন, সোমের কৌমুদি, শশধর চন্দ্র রায়, জাহিদ হাসান নুর, তাসমিন আফরোজ, লিনা রহমান, সুদীপ্ত শামীম, শেখ এ সাঈদ ফারসী, আফজাল হোসেন মাসুম, রোমানুর রহমান, মাহফুজ সুমন, তরণীকান্ত সুমন, আব্দুস সামাদ, অরবিন্দ কুমার মোদক, আল আমিন ইসলাম, কঙ্কন সরকার, মাহফুজ ইকরাম, মাহমুদুল হাসান খোকন, আক্তারুজ্জামান আশা, মাসুমা আক্তার মুক্তা, জিয়াউর রহমান, আজিজুল হাকিম মÐলসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘রঙধনু’র সহকারী সম্পাদক মুস্তাফিজ রহমান। তাকে সহযোগিতা করেন সোহানুর রহমান শাহীন।

Share Button