অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন

আ. হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

‘‘জান দেবো তবু বালু দেবো না’’ শ্লোগানে টাঙ্গাইলে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যমুনা নদী তীরবর্তী গ্রামবাসী।

আজ শনিবার টাঙ্গাইল কালিহাতী উপজেলার আলীপুর, বৈভবাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছড়া, বেলটিয়া, আফজালপুরসহ কয়েকটি গ্রামের মানুষ যমুনা নদীর সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহন করেন।

এ সময় মানববন্ধনে বক্তরা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে গত কয়েক বছরে এই নদীর পাশে বসবাসকারীদের জমি জমা ঘরবাড়ী নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই।যাতে অবৈধভাবে কেও বালু উত্তোলন না করতে পারে এবং যমুনা নদীর ভাঙ্গন থেকে বাচাতে সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

Share Button