রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরে আলোচনা সভা, র্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশের ওসি, রংপুরের ডিআইজি, ডিসি, এসপি, রংপুর জেলা ও মহানগরের আওয়ামী লীগ নেতারা।
পরে শহীদ মিনার থেকে নগরীতে একটি র্যালি বের হয়। র্যালি শেষে রংপুর টাউন হলে আলোচনা সভা হয়। ডিসি আসিব আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ওসি আবু সুফিয়ান, রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ।
এছাড়া উপস্থিত ছিলেন এসপি বিপ্লব কুমার সরকার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শাফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
সভা শেষে চিত্রাঅঙ্কন, আবৃতি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মিলাদ মহাফিল, দোয়া, গবিবদের মাঝে খাবার বিতরণ করা হয়।
