রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি মারা যান। মনিরুল ইসলাম লালমনিরহাট জেলার কালমাটি গ্রামের খইম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান।
এর আগে ৬ আগস্ট রিয়ানা নামে এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন। বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ১১৩ জন।
হাসপাতালের পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, ঈদ উপলক্ষে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির আশংকায় হাসপাতালের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
