রাফিউল ইসলাম (রাব্বি), স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে বৈদ্যুতিক তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভাংনি ইউপিতে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির রহমান কামালপুর গ্রামের গার্মেন্টস শ্রমিক মাহাবুব আলমের ছেলে এবং হুলাসুগঞ্জ দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
ভাংনি ইউপি চেয়ারম্যান কামরুল হাসান জানান, বিদ্যুৎ না থাকায় মেইনসুইচ বন্ধ না করেই পানির পাম্পের ছিঁড়ে যাওয়া তারে সংযোগ দিচ্ছিলেন সাব্বির। এ সময় বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃস্ট হয় সাব্বির। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
