নয়া খবর রিপোর্টারঃ
আজ ১১ আগস্ট ২০১৯ রবিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪নং ঘোগাদহ ইউনিয়নের মানবতার দেয়াল প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ছায়া’!
ছায়া-র ব্যবস্থাপনায় ঘোগাদহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২ টি পরিবারের ২৬ মেয়ে ও ২৬ টি ছেলে মোট ৫২ টি সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়!
এই কর্মসূচির সহযোগী অবৈতনিক বিদ্যানিকেতন ‘প্রতীতি’, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ও রাষ্ট্রচিন্তা।
উল্লেখ্য, ছায়া-র ব্যবস্থাপনায় গত ২৪ জুলাই প্রথম দফায় ঘোগাদহ ইউনিয়নের হাজির কুটি, গুনের ভিটা, দোবারিয়ার ভিটা, গিড়াই পার, রসুলপুর, মরাটারি, দুবাছরি ও ভৈষের কুটি গ্রামের ১৫০ টি ও দ্বিতীয় দফায় গত ২ আগস্ট ২৩০ বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা করা হয়। বন্যার্তের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ কেজি লবণ ও ১ পাতা পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছিল।
আজ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সোসাইটি, ঢাকার মহাসচিব জনাব আশরাফুল আলম চিসতি, মুভি বাংলা টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক জনাব আবু জাফর সোহেল রানা, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটির নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মেহেদী হাসান ফারুকী, কুড়িগ্রাম বন্ধু পরিষদের আহবায়ক জনাব জহুরুল হক, কুড়িগ্রাম সোসাইটি, ঢাকার ১নং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম কুড়িগ্রাম সোসাইটি, ২ নং কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম, নির্বাহী সদস্য জনাব নুর ইসলাম সৌরভ, প্রবর্তন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জনাব রসুল মাহমুদ, নির্বাহী সদস্য জনাব সিহাব আহমেদ, ইয়াম সায়িদ দিয়া, ক্রাইম রিপোর্টার জাহিদ হাসান, ছায়া-র চেয়াপারসন জনাব রাইহান কবির রনো, সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম, এনামুল হক, সাঈদ স্যাম, প্রতীতি শিক্ষার্থী শক্তি রানী দাস, মো. মনিরুজ্জামান, মো. সোহানুর রহমান, সুমনা রানী দাস
প্রমুখ!
