নাগেশ্বরীতে নেওয়াশী আলোর দিশারী যুব সংঘের উদ্যোগে গরিব ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

শফিকুল ইসলাম শফি, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নেওয়াশী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আলোর দিশারী যুব সংঘ”এর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৯ আগস্ট শুক্রবার সকালে নেওয়াশী মহাবিদ্যালয় মাঠে গরীব ও অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে টাতে তাদের মাঝে লুঙ্গি, শাড়ি কাপর এবং পানজাবী বিতরণ করেন সংগঠনটি। আলোর দিশারী যুব সংঘের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা আবু সাইদ, সাধারন সম্পাদক মোমিনুর রহমান মমিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী, প্রচার সম্পাকদ নুর হোসেন, ক্রিড়া সম্পাদক জাহিদ মোল্লা, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক নাজমুল আরিফ সিদ্দিকী, সদস্য খায়রুল আরিফ প্রমুখ

Share Button