স্টাফ রিপোর্টারঃ
রংপুর থেকে প্রকাশিত সাহিত্যের কাগজ মৌচাক এর আয়োজনে এইচ এস সি তে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শোকাবহ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাহফেরাত কামনা করে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা চৌধুরী খালেকুজ্জামান। মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে ও মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন এর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের কাগজ মৌচাক উপদেষ্টা ও রংপুর মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপদেষ্টা শাহিনা সুলতানা, উপদেষ্টা রবিউল ইসলাম রবি, সহযোগি সম্পাদক শাহাজান আলী লিটন, সহকারী সম্পাদক হাসেম আলী তারা, ওবায়দুর রহমান, ফিরে দেখা সম্পাদক সাকিল মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন মৌচাক সহকারী সম্পাদক কবিরাজ ইসমাইল মোল্লা। বক্তব্য রাখেন কবি এটিএম মোর্শেদ, হাই হাফিজ, এইচ এম হাবিবুর রহমান, অভিযাত্রিক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পরিবেশ বন্ধু গাছের চারা প্রদান করা হয়। সবশেষে সাহিত্যের কাগজ মৌচাক এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম মুকুল এর ৬৭ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মিনার বসুনীয়া, পরশ রশীদ, নুর হোসেন, খালিদ সাইফুল্লাহ, ফজলে রাব্বী, মামুনার রশীদ মামুনসহ অন্যান্য লেখকবৃন্দ।
