নাগেশ্বরীতে পরিচ্ছন্নতা অভিযান করলো নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ

স্টাফ রিপোর্টার:

বাসযোগ্য পরিচ্ছন্ন পরিবেশ, নির্মল বায়ু আর সবুজে ঘেরা আগামীর প্রত্যাশায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের আয়োজনে কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) নাগেশ্বরী কলেজ মোড়ে একটি র‌্যালির মাধ্যমে পলিথিন বিরোধী প্রচারণা এবং পরিচ্ছন্নতা অভিযান করে সংগঠনটি।
কর্মসূচিতে পরিবেশ রক্ষায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করে অপসারণ করেন অতিথিবৃন্দসহ সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় পরিবেশ রক্ষা, মশক নিধন ও বৃক্ষ রোপনের গুরুত্বসহ নানা বিষয়ে জনসচেতন বাড়াতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের সভাপতি জাহিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক দুদু।
এছাড়াও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের উপদেষ্টা ওমর ফারুক, রফিকুল ইসলাম, শহর শাখার উপদেষ্টা নুর মোহাম্মদ আল-আমিন, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা বিসিডিএস এর সভাপতি ইব্রাহীম আলীসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share Button