জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার প্রত্যয়ে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ক্ষুদে ফুটবলার প্রতিভা অন্বেষণ চ্যালেঞ্জ কাপ–২০২৬’-এর সিজন–১-এর গ্র্যান্ড ফাইনাল। ক্ষুদে খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশ, নতুন ফুটবলার তৈরি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য জনাব আবু বক্কর সিদ্দিক,জেলা যুবদলের দপ্তর সম্পাদক নেতা বাবু, এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আমিমুল ইহসান, রয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স ও রেনেসাঁ ক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ। সার্বিক সহযোগিতায় ছিলেন রেনেসাঁ ক্লাব, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক জনাব মোঃ নুর খালেক ময়না।
আয়োজকরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা শুধু ক্ষুদে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগই তৈরি করে না, বরং তাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার বিকল্প নেই।
কুড়িগ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভা বিকাশে এ আয়োজন একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকলে স্থানীয় পর্যায় থেকে জাতীয় মানের ফুটবলার তৈরি হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।
