বিভাগীয় লেখক পরিষদের উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

গতকাল শুক্রবার দিনভর গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে নদীভাঙ্গন ও বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেয়া হয়। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি এস এম সাথী বেগম, সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, অর্থ সম্পাদক শরিফুল আলম অপু, সাহিত্য সম্পাদক মজনুর রহমান, দপ্তর সম্পাদক সরকার বাবলু, কার্যকরী সদস্য আসহাদুজ্জামান মিলন, এস এম কামরুজ্জামান বাদশা, শুভার্থী সদস্য হেলেন আরা সিডনী, রংপুর জেলা সভাপতি মোশাররফ হোসেন রাজু, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান,

গাইবান্ধা জেলা শাখার সভাপতি লিপু রহমান, সহ সভাপতি রেজাউল হক মিতা, সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, সাহিত্য সম্পাদক ময়নুল হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য অ্যাড, আবুল কাসেম, রাসেল, মানিক লাল সরকার, রানা, সনি, মনিরা, প্রধান শিক্ষক সোলাইমান হোসেন, ইউপি সদস্য রেজার করিম প্রমুখ।

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ইউপি সদস্য রেজাউল করিম জানান এই দুর্গম এলাকায় ত্রাণ নিয়ে কেউ আসতে চায়না। আপনাদের এই উদ্যোগের ফলে কিছু লোকের উপকার হল। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির আহমদ জানান চলতি সপ্তাহেই কুড়িগ্রামে দ্বিতীয় দফা ত্রাণ বিতরণ করা হবে। তিনি সংগঠনের ত্রাণ তহবিলে বরাবরের মতো সহায়তা নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ত্রাণ তহবিলে যারা সহায়তা দিয়েছেন তাদের এবং গাইবান্ধা জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতাও জানান।

Share Button