স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। করবো সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে রোববার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুমার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, সমবায় কর্মকর্তা নুর কুতুবুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীনসহ অনেকে।
