স্টাফ রিপোর্টার:
৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছেলে তারেক হাসান হিমু। এমবিবিএস সম্পন্ন করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হওয়ার পর নিজ উপজেলা নাগেশ্বরীতেই তাঁর প্রথম পদায়ন হওয়ার খবর পাওয়া গেছে। হিমু নাগেশ্বরী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌবাড়ী পায়ড়াডাঙ্গা এলাকার ছেলে।
জানা গেছে ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হন তারেক হাসান হিমু। তাঁর এই সাফল্য পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। নিজ এলাকার একজন সন্তান হিসেবে তাঁর এ অর্জন নাগেশ্বরীর জন্য গর্বের বিষয় বলে মনে করছেন অনেকে।
স্থানীয়দের প্রত্যাশা নিজ এলাকায় প্রথম কর্মস্থল হওয়ায় এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে তাঁর। সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি এমন প্রত্যাশাও করছেন স্থানীয়রা।
