লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে পাঁচ বছরের এক শি’শুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন স’শ্রম কারাদ’ণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জ’রিমানা, অনাদায়ে আরও ছয় মাসের স’শ্রম কারাদ’ণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শি’শু স’হিং’সতা দ’মন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন পাঁচ বছরের শিশুটি রক্তা’ক্ত অবস্থায় কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে আসে। পরে তার মা জিজ্ঞাসা করলে শি’শুটি জানায়, প্রতিবেশী আলমগীর হোসেন চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে শি’শুটি জানায়।
ঘ’টনার পর শি’শুটিকে গু’রুতর অ’বস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শি’শুটির বাবা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মা’মলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি আলমগীর হোসেনকে নারী ও শিশু নি’র্যা’তন দ’মন আইন, ২০০০-এর সংশোধিত ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, “আমরা ন্যায়বিচার পেয়েছি। ঘটনাটি অত্যন্ত লো’মহর্ষক। বিজ্ঞ আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। এ ধরনের রায় সমাজে অ’পরাধপ্রবণ’তা কমাতে ভূমিকা রাখবে।
