উলিপুরে রোপা আমন ধানের বালাই দমনে প্রচার অভিযান

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে রোপা আমন ধানের বালাই দমনে উপজেলা কৃষি অফিসের ব্যাপক প্রচার অভিযান চালানো হয়। এদিকে মাসব্যাপী কৃষকদের সচেতনতায় লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কার্যক্রমের পাশাপাশি রোববার (২৫ অক্টোবর) সন্ধার পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উলিপুর পৌরসভার বকুলতলা বাজার এলাকায় প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষনীয় ভিডিও প্রচার সহ কৃষকদেরকে সচেতন করা হয়। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণে কৃষকের আমন ধান যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মাসব্যাপী লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কার্যক্রম চলমান থাকার পাশাপাশি সন্ধ্যার পরে প্রজেক্টর এর মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রচার করা হয়। এ সময় কৃষকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। উপজেলা কৃষি অফিসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত কৃষকেরা। কৃষকদের সচেতনতায় এ প্রচার অভিযান অব্যাহত থাকবে। প্রচার অভিযানে ধানের রোগ দমন ব্যবস্থাপনায় পাতাপোড়া, টুংরো, গোড়া পঁচা ও বাকানি সহ বিভিন্ন রোগের কারণ, রোগের বাহক ও রোগের লক্ষণ এবং ব্যবস্থাপনা সহ ধানের পোকা দমন ব্যবস্থাপনায় বাদামি গাছফড়িং, পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা ও মিলিবাগ পোকা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা দমনে কৃষকদের আগাম সতর্কতা ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেয়া হয়।

প্রচার অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শহিদুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ও কৃষিবিদ আফরোজা আক্তার রিফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, সওকত আলী ও সাহেদুর রহমান সহ কৃষকবৃন্দ।

এ সময় উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম জানান, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এই কার্যক্রম চলমান থাকবে।

Share Button