নাগেশ্বরী পজেলা প্রশাসন স্কুলে পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে প্রাথমিক শাখার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ এবং মাধ্যমিকের শিক্ষার্থীদেরকে নিয়ে সাইবার সচেতনাতা বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের আয়াজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় বিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। এ সময় দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন। এ আগে কবিতা আবৃত্তি, গান, নাচ ও গজল পরিবশন করে ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, অন্যান্য শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Share Button