স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে ‘কবির কণ্ঠে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামে সাহিত্য পরিষদের আয়োজনে শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর টাউন হলে সাহিত্য পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা ও দায়রা জজ আদালতের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস।
জেলা প্রশাসকের পক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি বেগম ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নাজমুল হক, চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) কনক বড়ুয়া, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) ভগবতী রানী, সিনিয়র সিভিল জজ মোহাম্মদ আয়াজ, সিভিল জজ তহমিনা আফরোজ তানি এবং সিভিল জজ মো. সোহেল রানা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মো. আব্দুল্লাহ-আল-মামুন, কুড়িগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফখরুল ইসলাম এবং অ্যাডভোকেট আজিজার রহমান দুলু।
আয়োজনজুড়ে স্থানীয় কবি ও সাহিত্যিকরা স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের আপ্লুত করে।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত কবি ও সাহিত্যিকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস
