কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক রাজনীতির ধারাবাহিকতায় অসুস্থ সহযোদ্ধা ফুল মিয়ার পাশে দাঁড়িয়েছেন কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।
২ অক্টোবর ২০২৬, শুক্রবার হাতিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফুল মিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাঁর চিকিৎসার খোঁজখবর নেন নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, উলিপুর উপজেলা যুবদলের সভাপতি তৌফিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক সামিউল ইসলাম শামীম।
নেতৃবৃন্দ বলেন, দুঃসময়ে একজন সহযোদ্ধার পাশে দাঁড়ানোই সংগঠনের প্রকৃত সৌন্দর্য। ফুল মিয়ার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।
মহান আল্লাহ ফুল মিয়াকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন,এই প্রত্যাশা সবার।
