স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর নির্দেশনায় নাগেশ্বরী উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর নির্দেশনায়, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান এর তত্ত্বাবধানে আজ সোমবার কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি কলেজ, নাগেশ্বরী মহিলা কলেজ ও নাগেশ্বরী ডিএম একাডেমী স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ।
কর্মসূচীতে ওই প্রতিষ্ঠান গুলোতে ২শ করে বৃক্ষরোপণ করেন। এছাড়াও প্রায় চল্লিশ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের ৩ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ। বিতরণকালে নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ, নাগেশ্বরী সরকারি কলেজ ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
