ভুরুঙ্গামারীতে স্পেস টু লিড প্রজেক্টের ত্রৈমাসিক সভা

এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিয়োগকর্তা ও শ্রমিক ইউনিয়ন সমিতির সাথে স্পেস টু লিড প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিডা–এর অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ ।

বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা তাহমুল হক তালুকদার,তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন, যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, ভুরুঙ্গামারী সদর প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ ।

সভার কার্যক্রম পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপারেজয় বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন।

এ সময় বিভিন্ন শ্রেনী পেশার উদ্যোক্তা, বাস, ট্রাক, কুলি, শ্রমিক সমিতির সভাপতি, সেক্রেটারি, বিউটিশিয়ান, মহিলা মেম্বার, ইউপি সচিব, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।

Share Button