কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
​বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেন—চর টেপারকুটি এলাকার মো. শাহজালাল বাবু এবং ইসলামপুর এলাকার মো. জোবায়ের আহমেদ মিঠু ।
​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কচাকাটা থানা পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের সাথে যুক্ত থাকা অবস্থায় ঐ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান (পিপিএম) জানান, জেলা পুলিশকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ গ্রেপ্তারাভিযান চালানো হয়েছে।
​কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আপন কুমার দাস জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে এ কাজে তিনি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন
Share Button