স্টাফ রিপোর্টার:
শিক্ষার্থী ও তরুণদের মাঝে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও পরিবেশ সচেতনতার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ^রীতে পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপন, গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের আয়োজনে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও রশিদ মন্ডল স্পর্টস ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পুরস্কার বিজয়ী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী ও অতিথিবৃন্দের মাঝেও গাছের চারা বিতরণ করে সংগঠনটি। এ সময় এক অসহায় প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার বিতরণ করেন তারা।
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে এবং রশিদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, নেওয়াশী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিনারুল ইসলাম, গ্লোবাল যুব ফাউন্ডেশনের সভাপতি জাকারিয়া আলম, ইতি পাঠাগারের সভাপতি আন্জু আরা বেগমসহ অনেকে।
