লালমনিরহাটে আলোচিত কিশোরীকে ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন কারাদণ্ড

নয়া খবর ডেস্ক:

লালমনিরহাটের পাটগ্রামে অষ্টম শ্রেণির এক কিশোরী বহুল আলোচিত ধর্ষণ মামলায় তার সৎ বাবা মো. আরিফুল ইসলাম লেলিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
​সোমবার (২৪ আগস্ট) বিকেলে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (দায়রা জজ) নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

Share Button