নাগেশ্বরীতে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ গৃহবধূ : সন্ধান চায় পরিবার

স্টাফ রিপোর্টার:

নাগেশ্বরী উপজেলায় ডাক্তার দেখাতে এসে মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত সোমবার (১৮ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

​নিখোঁজ নাছিমা বেগম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের (ওয়ার্ড নং- ০৫) পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।
​পরিবার সূত্রে জানা যায়, গতকাল ১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বেলা আনুমানিক ১১:৩০ মিনিটে তিনি পূর্ব রামখানা তেমনির পাড় থেকে অটোযোগে আন্দারীঝার হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর সাথে পরিবারের আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তিনি বাড়িও ফেরেননি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছাই রঙের বোরকা ও হিজাব ছিল।

আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে পরিবার চরম উদ্বিগ্ন রয়েছে। আপনাদের পরিচিত কোনো হাসপাতাল, ক্লিনিক বা অন্য কোথাও উনার সন্ধান পাওয়া গেলে দ্রুত নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে।

পরিবারের পক্ষ থেকে থানায় ডায়েরি করা হয়ে বলা জানা গেছে। তার খোঁজ পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পরিবার।

​যোগাযোগের ঠিকানা:
​নাছিমা বেগমের স্বামী: মো. নজরুল ইসলাম
​মোবাইল নম্বর: 01712311324

Share Button