এ এস খোকন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সোনাহাট ইউনিয়নে সরকারি সেবার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণে ইউনিয়ন পরিষদ এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ।
মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি প্রথমে সোনাহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। সেখানে সেবার মান এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া পর্যালোচনা করে সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
পরে তিনি উন্নয়ন সহায়তা প্রকল্পের মাধ্যমে সোনাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও সোনাহাট ফুটবল একাডেমি সদস্যদের মাঝে খেলাধুলা বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক ফুলে সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের এমন নিয়মিত পরিদর্শন সরকারি সেবার মানোন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিজ্ঞ জনেরা আশা প্রকাশ করেছেন ।
