এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন সহ ইকবাল জাহিদী মিজু(৩৮) ও তার সহযোগী নুর আলম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) মধ্যরাতে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় সংলগ্ন নুর আলমের বসত বাড়ি থেকে তাদেক গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এস আই আল-আমিন, এএস আই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে গঠিত একটি মাদক বিরোধী দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের শরিফুল ইসলাম জাহিদীর ছেলে মিজু ও সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে নুর আলমকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। মিজু পুলিশ সদস্যদের আক্রমণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দু’জন পুলিশ সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ইয়াবা ও ০১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬০ হাজার টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, মিজু উপজেলার কুখ্যাত মাদক কারবারি। উঠতি বয়সী কিশোর এমনকি কিশোরীদের নিকট মিজুর মাদক সরবরাহকারী বাহিনী নিয়মিত মাদক পৌঁছে দেয়। মিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আশা করি উপজেলার মাদক নিয়ন্ত্রণ পরিস্থিতি কিছুটা হলেও ভালো হবে।
