এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ কে আশিক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, প্রচার সম্পাদক এম এস কামাল হোসেন, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি আব্দুল জলিল মাস্টার, সহ-সভাপতি রইচ উদ্দিন বাদশা, যুগ্ম সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক এস এম নুরুল আমিন, দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান আনিস, কার্যকরী সদস্য আবু সুফিয়ান পারভেজ, এনামুল হক।
সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্বারোপ করেন পাশাপাশি সাংবাদিকরা যাতে কোথাও সংবাদ সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে বিষয়ে দৃষ্টিপাত করেন ।
একইসঙ্গে তিনি সাংবাদিকদের মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, জনস্বার্থের নানা সমস্যা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
