আশুলিয়ার বাইপাইল কাঁচাবাজারে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের গণসংযোগ

লাবলু রহমান, বিশেষ প্রতিনিধি:

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

‎প্রচারণাকালে তিনি ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি একটি স্বনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

‎নির্বাচনী প্রচারণা শেষে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ধামসোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব। রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

‎তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

‎আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি জামি’য়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

‎প্রচারণায় তাঁর সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তারা ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর বিভিন্ন পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

 

Share Button