ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবস পালিত

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ‍্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৫ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস‍্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাসান মনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্রদলের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাইদুল হোসাইন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা নয়ন মিয়া নাহিদ ও নাহিদ হাসান প্রিন্স, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকালে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমন্বয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Share Button